ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিন উইলিয়ামসের সেঞ্চুরিতে জয় দিয়ে সুপার সিক্স শুরু করলো জিম্বাবুয়ে।আজ সুপার সিক্সের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৪ রানে হারিয়েছে ওমানকে। অন্য দিকে সেঞ্চুরি করেও ওমানের হার এড়াতে পারেননি ওপেনার কাশ্যপ প্রজাপতি। উইলিয়ামস করেন ১৪২ রান। ওমানের  প্রজাপতি ১০৩ রান করেন।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওমান। তিন নম্বরে নেমে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম  ও  এবারের বাছাই পর্বে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। 
১৪টি চার ও ৩টি ছক্কায় ১০৩ বলে ১৪২ রান করেন উইলিয়ামস। এছাড়া সিকান্দারা রাজা ৪২, লুক জঙ্গি ২৮ বলে অপরাজিত ৪৩ রান করেন। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ওমানের ফায়াজ বাট ৪টি উইকেট নেন।
জবাবে প্রজাপতির ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে দারুনভাবে লড়াইয়ে থাকে ওমান। এক পর্যায়ে ৩৪ ওভারে ২ উইকেটে ১৮৬ রান তোলে।  ৩৫তম ওভারে ব্যক্তিগত ১০৩ রানে আউট হন প্রজাপতি। ৯৭ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন এই ডান হাতি ব্যাটার।
প্রজাপতি ফেরার পর ওমানের হয়ে দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি আর কোন ব্যাটার। আকিব ইলিয়াস ৪৫, আয়ান খান ৪৭, অধিনায়ক জিসান মাহমুদ ৩৭ ও শেষদিকে মোহাম্মদ নাদিম ১৮ বলে অপরাজিত ৩০ রান করেও দলের হার এড়াতে পারেননি। ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৮ রান করে ওমান।
জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা-ব্লেসিং মুজারাবানি ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন উইলিয়ামস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat