ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীর পর্যটনের সম্ভাবনা ও নান্দনিকতা বিষয়ক জেলা প্রশাসন থেকে প্রকাশিত ফেনী গাইডের আজ মোড়ক উন্মোচন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচনের পূর্বে এ সম্পর্কিত একটি ভিডিওচিত্র প্রদর্শণ করা হয়।
ফেনী গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিনিয়র সচিব বলেন, ফেনীকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে গাইডটি ভূমিকা রাখবে। তিনি বলেন, সারাবিশ্বে ফেনীর কথা ছড়িয়ে দিতে গাইডের সফট কপি ওয়েবসাইটে স্থান পাবে। যেকোনো ব্যক্তি প্রয়োজন অনুয়ায়ী তথ্য সংগ্রহ করার সুযোগ পাবেন।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ফেনীর ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সহকারি কমিশনার (ভূমি) ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat