ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৬২২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। 
আগামী তিন দিন সিলেট অঞ্চলে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের বন্যা পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে।
বন্যা পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, সুরমার কানাইঘাট পয়েন্টে গত ৪৮ ঘণ্টায় এক মিটার ও সিলেট সদর পয়েন্টে ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে। কুশিয়ারা নদীসহ অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। এতে জেলার নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সিলেটে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী ৬ ঘণ্টায় আরও ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
তিনি বলেন, ‘এখন মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। আষাঢ়ের মাঝ সময়ে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে ধিরে ধিরে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। তবে সপ্তাহের শেষে দিকে ফের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat