ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ২১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরীতে বিধি অনুযায়ী কর্মরত নেই।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এ. কে. এম. রহমতুল্লাহ’র টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
আ. ক. ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ১৯৫৯ সালের ৩০ মে। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকুরীকাল হবে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত। বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকুরীতে বিধি অনুযায়ী কর্মরত নেই বলে জানান তিনি। 
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানি ভাতা পরিচালনা করা হয়ে থাকে। উক্ত আদেশে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd or ff.molwa.gov.bd), সমন্বিত তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হয়। চাকুরীরত বা চাকুরীরত নয় এমন সব বীর মুক্তিযোদ্ধাদের জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশরা, স্ত্রী বা সন্তানরা ভাতা পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat