ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৫৫২২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার মনপুরা উপজেলায় আজ ২২’শ ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আমন ধানের বীজ, সার ও নারকেল চারা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ ও সার পেয়েছেন ৭’শ কৃষক ও নারকেল চারা পেয়েছেন ১৫’শ ৭৫ জন। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবদুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো: আহসান তাওহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন।
কৃষি অফিস জানায়, অনুষ্ঠানে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১৫’শ ৭৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে নারকেল চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat