ব্রেকিং নিউজ :
অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৬১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ৭৪৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat