ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন,  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, যা দেশের গন্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ শনিবার রাতে চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়াডের মিয়াখান নগর, চর চাকতাই এলাকার বিভিন্ন কলোনিতে গিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঈদ-উল-আযহার উপহার হিসেবে ৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ এবং প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দিতে গিয়ে এ কথা বলেন। 
এ সময় তিনি সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিভিন্ন সমস্যার কথা শুনেন ও তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। 
তিনি আরো বলেন, জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলেছে। বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই যে খাতে অগ্রগতি সাধিত হয়নি।
শুভেচ্ছা বিনিময়কালে উপমন্ত্রীর সাথে ছিলেন ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল আজিম নুরু, নগর যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চট্টগ্রাম পুরাতন কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাদল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, সাবেক যুবনেতা বখতিয়ার উদ্দিন ফারুক, সাবেক ছাত্রনেতা নাদিম উদ্দিন, ব্যবসায়ী সমিতির নেতা জসিম উদ্দিন ভূইয়া, ইসমাইল, আলামিন, কালাম , দুলাল,নজরুল, মান্নান হিরন মোহন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat