ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৭১১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৩ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৯ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ৩ দশমিক ২৩ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ১৬১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৯ হাজার ৯৪৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat