ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় হকার্স মার্কেটে  মঙ্গলবার  রাত সাড়ে ১২টার দিকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী হকার্স মার্কেটে প্রায় দুই শতাধিক কাপড়ের দোকান রয়েছে। মঙ্গলবার  ১২টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১টা ১০ মিনিটে নির্বাপণ করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat