ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন-জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে ১৫ আগস্টের কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।এতে বলা হয়েছে ১৫ আগস্ট সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া  মোনাজাত করা হবে।
পরে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat