ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৬৯৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ইরানের শিরাজ শহরের পবিত্র শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি এক বছরের মধ্যে একই মাজারে দ্বিতীয় হামলা, যাতে দুই নিরপরাধের জীবনহানী এবং অনেকে আহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, বাংলাদেশ নিরীহ ভক্তকুল এবং ধর্মীয় স্থানের উপর হামলাকে নির্বুদ্ধিতা ও কাপুরুষতাপূর্ণ কাজ বলে মনে করে এবং এই ধরণের জঘন্য হামলার বিরুদ্ধে ইরানের জনগণের সাথে সংহতি প্রকাশ করে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার শোকাহত পরিবার এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat