ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৩৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির প্রতিচ্ছবি। তাঁর ভাবনা ও আদর্শই ছিলো জাতির মুক্তির দলিল। কোন অপচেষ্টাই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম আলাদা করতে পারবে না। 
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আজ বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অভিন্ন শত্রু। যারা এ দেশকে বিশ্বাস করেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করে স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় রূপ দেয়া। কিন্তু সে সময় রাষ্ট্রবিরোধী চক্র তা হতে দেয়নি। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। বাংলাদেশকে আজ পৃথিবীর বুকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী  এ কে এম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা। বঙ্গবন্ধু বাংলাদেশের হৃদয়ে। হৃদয়ে লেখা নাম মুছে ফেলা যায় না। বাঙালি জাতি চিরজীবন বঙ্গবন্ধুকে কৃতজ্ঞতাভরে স্মরণ করবে।
উপ-মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এমনই একজন নেতা যিনি কেবল বাঙালি জাতিকেই স্বাধীন করেননি, বিশ্ববাসীকে শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির পথ দেখিয়েছন। বঙ্গবন্ধু বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে একটি অবিনাশী চেতনা। এই চেতনা কখনো, কোনোদিনও মুছে ফেলা যাবে না। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রমাণিক এবং তত্বাবধায়ক প্রকৌশলী জীবন কুমার সরকার পিঞ্জ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat