ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে সাংস্কৃতিক জাগরণ খুব বেশী দরকার। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধুর কারণে কীভাবে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম এবং বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়েনে কীভাবে কাজ করছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। 
তিনি বলেন, সঠিক ও সত্য তথ্যই কেবল যত অপশক্তি ও অপপ্রচার আছে তা প্রতিহত করতে পারে। আমাদের ভাষা ও সংস্কৃতির উপর যাতে কোন আঘাত হানতে না পারে সেই জন্য সাংস্কৃতিক কর্মীদের আরো বেশি সোচ্চার হতে হবে। 
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পিযুষের সভাপতিত্বে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ উদযাপন পরিষদের আহ্বায়ক কে এম মাসুদ। 
আলোচনা সভার পূর্বে কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান, উত্তরীয় পরিধান ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat