ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৬৭৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন- রক্তাক্ত বিভীষিকাময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার ও রায় দ্রুত কার্যকর করতে হবে।
বাউবির গাজীপুর ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপাচার্য আজ এ কথা বলেন। তিনি বলেন- স্বাধীনতা ও প্রগতিশীল রাজনীতি বিরোধী শক্তি এবং ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীরা এখন তথ্য-প্রযুক্তির সুযোগ নিয়ে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২১ আগস্টের চক্রান্তকারীরা বহি:শক্তির মাধ্যমে দেশের অগ্রগতি ও গণতন্ত্র লুন্ঠনের যে পাঁয়তারা করছে, তা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।
বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে. এম রেজানুর রহমান এবং সাধারণ সম্পাদক ও ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী ড. মো. শহীদুর রহমান বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নেন- বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ বাউবি পরিবারের পাঁচ শতাধিক সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat