ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৮৯৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে ট্রাক শ্রমিক মো. জামাল উদ্দিনকে হত্যার ঘটনায় আনা মামলায় আসামি রফিকুল ইসলাম রফিককে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দন্ড দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেয়। মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স খারিজ ও আসামির আপিল আংশিক মঞ্জুর করে এ রায় দেয় উচ্চ আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে রফিকের দোকান থেকে তার ভাগ্নে দ্বীন ইসলাম মোল্লা বাকিতে পণ্য কিনেছিলেন। বার বার চাওয়া সত্ত্বেও দ্বীন ইসলাম সেই টাকা পরিশোধ করছিলেন না। টাকার জন্য রফিক তাকে চাপ দিলে তিনি বিষয়টি প্রতিবেশী ট্রাক শ্রমিক মো. জামাল উদ্দিনকে জানান।
২০১৫ সালের ২৩ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে মেঘনা ফেরিঘাটে এ নিয়ে রফিক ও জামালের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে রফিক ক্ষিপ্ত হয়ে জামালকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় জামালকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ছোট ভাই কামাল মিয়া বাদী হয়ে রফিকের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা মামলা করেন। বিচার শেষে ২০১৭ সালের ২৮ সেপ্টম্বর কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত আসামিকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেন।
বিধান অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং পাশাপাশি আসামিও আপিল করেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নোট দেয়ার কথা জানান ডেপুটি এটর্নি জেনারেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat