ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৬৭৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা  হয়েছে যা এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, ভূমিহীন মানুষকে জায়গাসহ বাড়ি করে দেয়ার বিষয়টিও বিশ্বে বিরল। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বিশ্বব্যাপী বাড়লেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে। 
জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়মী লীগের সভাপতি মাসুক মিয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।
পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার ৬৫ জন দু:স্থ ও অসহায় মানুষকে এক বান করে টিন ও নগদ ৩ হাজার টাকা করে এবং ৫০ জনকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat