ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৭৯০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদয়পুর শহরে বেজে উঠেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার বিয়ের বাদ্য। বিমানবন্দর থেকে শুরু হয়েছে আয়োজন। আগামীকাল লেক পিচোলা হ্রদের ধারে সাতপাকে বাঁধা পরবেন রাঘব-পরিণীতি। আমন্ত্রিত সব অতিথিরা এরই মধ্যে আসতে শুরু করেছে। কিন্তু বোনের বিয়েতে দিদি প্রিয়াঙ্কা চোপড়াই নাকি থাকতে পারবেন না। এই নিয়ে চলছে নানা জল্পনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল প্রিয়াঙ্কার। সঙ্গে আসার কথা ছিল মেয়ে মালতী চোপড়ারও। কিন্তু সকালে ইনস্টাগ্রামে হবু বর-কনেকে শুভেচ্ছা জানানোর সঙ্গে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেন।
এসময় প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিজে পরিণীতির একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমি আশা করব তুমি তোমার জীবনের এমন বড় দিনে অত্যন্ত খুশি হবে এবং সন্তুষ্ট থাকবে ছোট বোন আমার। সর্বদা তোমার জন্য অনেক ভালোবাসা কামনা করি। খুব সুখী হও। পোস্টে তিনি রাঘব-পরিণীতি সকলকে ট্যাগ করে বিষয়টা শেয়ার করেছেন।
এদিকে স্বামী নিক আগেই জানিয়েছিলেন, তিনি থাকতে পারবেন না। গতবার বাগদানেও একদিনের মধ্যেই এসে ফিরে যান প্রিয়াঙ্কা। এবার তার আসা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।তবে ইতিমধ্যেই প্রিয়াঙ্কার মা ও ভাই উদয়পুরে পৌঁছেছেন। 
পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর উদিয়পুরের লীলা প্রাসাদে শুরু হতে চলেছে, গ্রেন অফ লাভ নামে একটি উষ্ণ স্বাগত মধ্যাহ্নভোজের সঙ্গে শুরু হবে, তারপরে সন্ধ্যায় একটি নাইটিজ-এর থিমে পার্টি হবে৷ ২৪ সেপ্টেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হবে বলেও হবে বলে জানা গিয়েছে। যেখানে একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদও উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat