ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৯৯২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ বগুড়ায় জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠি এ সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
সভায় জেলা নদী রক্ষা কমিটির সদস্য সচিব  নিলুফা ইয়াসমিন, জেলায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে মিকাইল হুসাইন  ও বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা  শাজাহান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান,  চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড করতোয়া নদী জরিপের মাধ্যমে নদী দখলদারদের চিহ্নিত করার পর উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে। পৌরসভার ড্রেন থেকে বর্জ্য নদীতে  পড়ে পানি দূষন করছে। সেজন্য  প্রয়োজনীয় উদ্যোগ নিতে পৌরসভাকে অনুরোধ করা হয়েছে। 
সভায় জানানো হয়, করতোয়া নদীর পানি প্রবাহ সচল রাখার জন্য ড্রেজিংয়ের উদ্যোগ নিতে ৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও, যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগের কথাও সভায় জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat