ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-০৮
  • ৬০৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডে এখন আলোচিত ইস্যু মহাদেব ব্যাটিং অ্যাপ। এই অ্যাপের সঙ্গে জড়িত সন্দেহে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) দফতরে হাজির হতে হচ্ছে বলিউডের অনেক তারকাকে। এদের মধ্যে রয়েছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানের মতো তারকারা। খবর হিন্দুস্তান টাইমসের।
এ প্রসঙ্গে এবার কথা বললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তিনি জানান, তাকেও কোটি টাকার প্রস্তাব দিয়েছিল এই অ্যাপ কতৃপক্ষ। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘এক বছরে ছয়বারের বেশি প্রস্তাব নিয়ে এসেছিলেন তারা। প্রতিবারই কয়েক কোটি রুপি বাড়িয়ে আমাকে কিনে নেয়ার চেষ্টা করেছেন তারা। আমি প্রতিবারই না বলেছিল। সততা ও বিবেক থাকা জরুরী।’
শুধু নিজের কথা বলে ক্ষান্ত হননি এই ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী। অন্যান্য বলি তারকাদের হুশিয়ার করলেন তিনি। বললেন, ‘এটা নতুন ভারত, শুধরে যান নাহলে শুধরে দেয়া হবে।’
মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের মালিক সৌরভ চন্দ্রাকর। এই অ্যাপের সাফল্য পার্টিতে যারা যোগ দিয়েছেন অনেক বলিউড তারকা। তাই ইডি খতিয়ে দেখতে চায় এই অ্যাপের সঙ্গে তাদের সম্পর্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat