ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-০৮
  • ৫০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে খুফিয়া। এই ছবিতেই একাধিক বোল্ড দৃশ্যে অভিনয় করে নেটদুনিয়ায় তাক লাগিয়েছেন বলিউডের লাস্যময়ী নায়িকা ওয়ামিকা গাব্বি। খোলামেলা পোশাকে সত্তরের দশকের গানের সঙ্গে তার উদ্দাম নাচের দৃশ্যে যেন চোখ আটকে যাচ্ছে দর্শকদের। 
 হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশাল ভরদ্বাজের নতুন ছবি খুফিয়ায় অন্তরঙ্গ দৃশ্যে ওয়ামিকা গাব্বি সাবলীল অভিনয় করেছেন। এই নায়িকার সাহসী অভিনয় তো বটেই তার রূপেও মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। বর্তমানে ‘খুফিয়া’ সিনেমা থেকেই ভাইরাল হওয়া বেশ কয়েকটি রগরগে দৃশ্যের চর্চা নিয়েই মেতে আছেন তারা। ছবিতে ওয়ামিকা গাব্বি আলি ফজলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। 
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আলি ফজল ও ওয়ামিকার অন্তরঙ্গ মুহূর্ত। এই ভিডিওতে কেউ লিখছেন, ‘ওয়ামিকা গাব্বি এত হট কেন!’ কেউ আবার লিখছেন, ‘ওর তালেই তাল মেলাও’।
ওয়ামিকা বর্তমানে ‘আই ক্যান্ডি’। ‘ফুরসত’, ‘মডার্ন লাভ’, ‘চার্লি চোপড়া’, এবং হিন্দি ছবি ‘খুফিয়া’ – পর পর বিশাল ভরদ্বাজের সঙ্গে চার চারটি কাজ করে ফেলেছেন। 
এছাড়া ‘গ্রহণ’, ‘মাই’, ‘জুবিলি’ সিরিজের মতো বলিউডের বড়সড় প্রজেক্ট ছিনিয়ে নিয়েছেন তিনি। ‘জাওয়ান’ পরিচালক অ্যাটলির পরবর্তী হিন্দি সিনেমারও অংশ হতে চলেছেন ওয়ামিকা। যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি। 
১৬ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ওয়ামিকা। তবে তেমন প্রচারের আলোয় আসেননি। ‘জুবিলি’ সিরিজের পরই রাতারাতি হিট তিনি। ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ ছবিতেও শিশুশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল এই নায়িকাকে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat