ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৯৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে যারা বেঁচে গেছেন তাদের জন্যে অপেক্ষা করছে আরেক মরণপণ লড়াই। তা হলো গৃহহীন অবস্থায় প্রচন্ড ঠান্ডা মোকাবেলা করা। 
হেরাত অঞ্চলে শনিবারের ভূমিকম্পে দু’হাজার ৫৩ জন প্রাণ হারিয়েছে বলে দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে। 
জাতিসংঘ মঙ্গলবার বলেছে, ভয়াবহ এই ভূমিকম্পে ১৭শ’ পরিবারের ১২ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। 
জেন্দা জান জেলার ১১টি গ্রাম একেবারে মাটির সাথে মিশে গেছে। এখানকার বাড়িঘর শতভাগ ধসে গেছে। 
নায়েব রাফি গ্রামের জারিনের পরিবারের ১১ সদস্য প্রাণ হারিয়েছে। জারিন বলেছেন, সাহায্যের তাঁবু দিয়ে শীত মোকাবেলা সম্ভব নয়।
তিনি আরো বলেছেন, সরকার আমাদের সরিয়ে না নিলে কিংবা সাহায্য না করলে আমরা এখানেই আটকে থাকব।
তবে ২০২১ সালে রাষ্ট্র ক্ষমত্য়া ফিরে আসা তালেবান সরকারের পক্ষে দুর্গতদের জন্যে বড়ো ধরনের আশ্রয়ের ব্যবস্থা করা চ্যালেঞ্জের বিষয়। কারণ, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সাথে তালেবান সরকারের তেমন ভালো সম্পর্ক নেই। 
মা’সহ ১২ আত্মীয়কে হারানো ৪০ বছরের মোহাম্মদ নাঈম বলেছেন, একটি বাড়িও অবশিষ্ট নেই। একটি রুমও নেই যেখানে আমরা রাতে থাকতে পারি।
এদিকে ‘ডক্টরস উইদাউট বডার্স’ বলেছে, হেরাত নগরীর হাসপাতাল থেকে যেসব আহতকে চিকিৎসা শেষে ছাড়া হচ্ছে তারা নতুন সমস্যায় পড়ছে। 
দাতব্য সংস্থাটি বলছে, গতকাল ৩৪০ জনেরও বেশি রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু তারা যাচ্ছে না। কারণ তাদের কোন ঘর নেই। 
উল্লেখ্য, আফগানিস্তানে প্রায়ই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এবারের এ ভূমিকম্প গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। 
এদিকে বুধবার ভোরে স্থানীয় সময় ৫টা ১০ মিনিটে হেরাতে আবারো ভূমিকম্প আঘাহানে। এতে কমপক্ষে ১শ’ লোক আহত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩ ভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat