ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৯৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর-পশ্চিম স্পেনের উপকূলীয় শহর ভিগোতে আগুনে চার শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বুধবার জরুরি পরিষেবাগুলো একথা জানিয়েছে।
আঞ্চলিক জরুরি পরিষেবা এক্স বলেছে, ‘চারজন মারা গেছে, তাদের সবাই শিশু এবং আহত আটজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’
নিহতদের বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় প্রেস রিপোর্ট অনুযায়ী, একটি ভবনের নিচতলায় স্থানীয় সময় ভোর ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিন ঘণ্টা পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, মনোবৈজ্ঞানিকদের একটি দল নিহতদের আত্মীয়দের সহায়তা করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
ভিগো হল প্রায় ৩০০,০০০ লোকের একটি শহর যা স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে আটলান্টিক উপকূলে অবস্থিত। পর্তুগালের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তরে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat