ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৪৫৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সুভলং শ্রাবস্তী বন বিহারের নব নির্মিত ভবনের আজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নব নির্মিত এই ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা,  জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাজবন বিহারের ভিক্ষু সংঘ পূর্ণজ্যোতি মহাস্থবির, দেবদন্দ মহাস্থবির, শ্রাবস্তী বম বিহারের বিহার অধ্যক্ষ সংঘসার মহাস্থবির উপস্থিত ছিলেন।
বন বিহার ভবনের উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ধর্মীয় পূণ্যানুষ্ঠানে যোগ দেন। এতে পঞ্চশীল প্রার্থনা, সংথদান, বৌদ্ধ মুর্তিদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান সহ বিভিন্ন দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন,বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে বসবাসরত প্রতিটি সম্প্রদায়ের কল্যাণে কাজ করার পাশাপাশি ১৫ বছরে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ নিয়েছে ও বাস্তবায়ন করেছে ,উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি, বরকল উপজেলাসহ সুভলং ইউনিয়নের পূর্ণার্থী ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat