ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৪৫৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সংবিধান অনুয়ায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পছন্দ না হলে কারো জন্য আটকে থাকবে না।  আগামী নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। মিস করলে পিছিয়ে পড়বে বিএনপি।
তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির রাজনীতির খায়েশ পূরণ হবে না। জ্বালাও, পোড়াও করার হুমকি আসছে। এ থেকে পরিত্রাণ পেতে একজনই আছেন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 
 সেতুমন্ত্রী  মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও সড়কে নিরাপত্তায় আইনের প্রয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সড়ক রক্ষায় ওয়েট কন্ট্রোলের ওপর জোর দেন তিনি। 
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
এর আগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে একটি র‌্যালি বের করা হয়। রালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে। 
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে সারাদেশে আজ পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০২৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat