ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৪৫৪৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের ঠিকানা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি কাজ করছে। আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করছে তারা।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ শান্তিতে আছেন, নিরাপদে আছেন। সকল ধর্মের মানুষ এখন ধর্মীয় উৎসব নির্বিঘেœ পালন করতে পারে। এ জন্য বিশ্বনেতৃবৃন্দও শেখ হাসিনার প্রশংসা করেন। 
আজ মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে উপমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রুখে দাঁড়াতে হবে যারা সম্প্রীতি নষ্ট করতে চায়। এরা দেশের শত্রু, মানতার শত্রু।  এদের কোনো সমাজ নেই, এদের কোনো ধর্ম নেই। 
এসময় তার সঙ্গে নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat