ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৫১০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার সদর উপজেলায় আজ সাতক্ষীরা- আশাশুনি সড়কে বাস ও মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১২ টায় সাতক্ষীরা- আশাশুনি সড়কের  কালেরডাঙ্গা এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার আশাশুনি উপজেলার দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২) এবং  খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)। নিহতরা দু’জনই মোটরসাইকেলের আরোহি ছিলেন। তারা সম্পর্কে  মামাতো- ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটর সাইকেলটি সাতক্ষীরা- আশাশুনি সড়কের কালেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরামুখী বাসের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ময়েজ হোসেন ও মহিন হোসেন নিহত হন।
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat