ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৬৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের বিষয়ে আগামীকাল সোমবার  একটি বৈঠক করবে। ব্রাজিলের স্থায়ী মিশন শনিবার এ ঘোষণা দিয়েছে। ব্রাজিল অক্টোবরে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।
ব্রাজিলিয়ান মিশন জানায়, ‘সোমবার বিকাল ৩ টায় (মস্কোর সময় রাত ১০টা, গ্রীনিচ মান সময় সন্ধ্যা ৭টায়) এ বৈঠক অনুষ্ঠিত হবে।’  
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় স্থল অভিযান সম্প্রসারণ করার ঘোষণা দেওয়ার পরে সংযুক্ত আরব আমিরাত এই বৈঠকের জন্য অনুরোধ জানায়।
৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখন্ডে আক্রমণ করার পরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে হামাস তাদের এই আক্রমণ চালায়। হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ব্যাপক বিমান হামলা চালিয়ে গাজা ধ্বংসস্তুপে পরিণত করেছে। ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করেছে, এতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একই সাথে ইসরায়েল লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পশ্চিম তীরেও ইসরায়েল হামলা চালায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ৮,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৮,৫০০ আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat