ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৪৬০৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাতক্ষীরায় কোন প্রভাব পড়েনি।   রোববার সকাল থেকে সাতক্ষীরার সকল রুটে বাস-মিনিবাস সহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, অন্যান্য দিনের তুলনায় সড়কে যান চলাচল কিছুটা কম লক্ষ্য করা গেছে। দোকান-পাট, সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা রয়েছে। হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। এদিকে, যে কোন ধরনের নাশকতা এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সাতক্ষীরার সকল রুটে বাস-মিনিবাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সকাল থেকেই সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি জানান, জনবিরোধী এই হরতালে বাস মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবেন না। তারা এ হরতাল প্রত্যাখ্যান করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat