ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৪৫৩৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের এক মাস পেরিয়ে গেছে। গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ থেকে আরো ভয়াবহের দিকে যাচ্ছে।
এই প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)মঙ্গলবার এক বিবৃতিতে বেসামরিক নাগরিক বিশেষকরে শিশুদের ভয়াবহ দুর্ভোগ অবসানের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি এই পরিস্থিতিকে ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।
রেডক্রস বলেছে, গত এক মাস ধরে গাজা ও ইসরায়েলের বেসামরিক নাগরিকদের অসহ্য কষ্ট ও ক্ষতি সহ্য করতে হচ্ছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।
সংস্থাটি আরো বলেছে, গাজা জুড়ে ব্যাপক বোমা হামলার কারনে বেসামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। এতে আগামী প্রজন্মের জন্যে রোপিত হচ্ছে কষ্টের বীজ।
সংস্থাটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক বলেছেন, হতাহত শিশুদের ছবি আমাদের তাড়িয়ে ফিরবে। এটি একটি ‘নৈতিক ব্যর্থতা।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস গ্রুপ ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ১০,৩০০ লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat