ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৩৪৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামাতের অবরোধের নামে আগুনসন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর কমিটি আয়োজিত শান্তি মিছিল সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি-জামাত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পথ পরিত্যাগ করে সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে। 
তারা বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই, সরকার বা ক্ষমতার পরিবর্তনেরও কোনো পথ নেই। বিএনপি-জামাত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়।’
নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে আজ সমাবেশ শেষে একটি মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়ক প্রদক্ষিণ করে। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানের সভাপতিত্বে ও জাসদ নেতা আহসান হাবীব শামীমের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, মোহাম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সহ-সভাপতি এডভোকেট আবু হানিফ, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি নূরতাজ পারভিন, জাকির হোসেন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান খান, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat