ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৩৪৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় আজ মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। 
আফজাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
গত ১ নভেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২ নভেম্বর জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat