ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৭৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক খাতে মৃত্যুবরণকারী তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আজ শনিবার মৃত্যুবরণকারী পোশাক শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার ও মো. ইমরানের শোক সন্তপ্ত পরিবারের নিকট আর্থিক সহায়তার চেক তুলে দেন।
বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও নাসির উদ্দিন প্রমূখ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পকে আজকের সম্মানজনক অবস্থানে নিয়ে আসার পেছনে লাখ লাখ পোশাক শ্রমিকের অমূল্য অবদান রয়েছে। তিনি পোশাক শ্রমিকদের কল্যানের উপর জোর দিয়ে বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্প ভালো থাকলে শ্রমিক ভালো থাকবে।তিনি শ্রমিক ও উদ্যোক্তা মিলে এক সাথে শিল্পকে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের তৈরি পোশাক শিল্পের সাফল্যে প্রতিটি পোশাক শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।আমাদের কাছে শ্রমিকদের কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের অধিকার ও স্বার্থ সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat