ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৩৪৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে গতকাল নিজেদের নবম ও শেষ ম্যাচে ৯৩ রানের জয় দিয়ে  বিশ^কাপ মিশন  শেষ করেছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে হতাশাজনক মিশন শেষে ইংল্যান্ড  অল-রাউন্ডার বেন স্টোকস স্বীকার করেছেন প্রতিপক্ষের ওপর কোনভাবেই চাপ সৃষ্টি করতে পারেনি তারা। 
১০ দলের বিশ^কাপে সপ্তম স্থানে থেকে শেষ পর্যন্ত বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তলানির দিক থেকে তিন দল নেদারল্যান্ড, শ্রীলংকা ও বাংলাদেশের উপরে থেকে দেশ ফিরছে ইংল্যান্ড। ৯ ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হলেও ছয়টিতে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে। এর মধ্যে আফগানিস্তানের কাছে প্রথমবারের মত ওয়ানডেতে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ইংলিশরা। 
শনিবার শেষ ম্যাচে ৮৪ রান করা স্টোকস স্কাই স্পোর্টসে বলেছেন, ‘সবাই হতাশ , এটাই স্বাভাবিক। আমরা যেভাবে খেলেছি তা কোনভাবেই মেনে নেয়া যায়না। কেউ যদি জানে কেন এটা হলো, কেন সবকিছু এভাবে এগিয়ে গেল তবে আমি বলবো সে একজন জিনিয়াস। ধারাবাহিক পারফরমেন্স করতে  আমরা ব্যর্থ হয়েছি।’
শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার একটি ক্ষীণ সম্ভাবনা ছিল। কিন্তু সেজন্য রান রেটে বাড়ানোর নিমিত্তে পাকিস্তানকে ২৮৭ রানের পরাজিত করতে হতো। কিন্তু ইংলিশ অধিনায়ক জস বাটলার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবার সাথে সাথে পাকিস্তানের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়। চার জয় ও পাঁচ পরাজয় নিয়ে বিশ^কাপ মিশন শেষ করেছে পাকিস্তান। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেটের পরাজয়টি ছিল পাকিস্তানের বিদায়ের টার্নিং পয়েন্ট, একথা স্বীকার করে অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমার পুরো দল ও খেলোয়াড়দের পারফরমেন্সে আমি দারুন হতাশ। আমরা নিজেদের সেরাটা দেবার চেষ্টা করেছি। কিন্তু দূর্ভাগ্যবশত: দুটি ম্যাচে হারাটা ছিল সত্যিই হতাশার। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে পুরো চিত্রই পাল্টে যেত। কিন্তু আমরা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে ভুল করেছি।’ 
শেষ দল হিসেবে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আগে থেকেই শেষ চার  নিশ্চিত করেছিল  ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ে ভারতের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। একদিন পর কলকাতায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat