ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৬৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হরতাল-অবরোধ থাকবে কিন্তু অবরোধের নাম করে গাড়ি ভাংচুর, পেট্রোল দিয়ে আগুন ধরানোসহ মানুষকে হত্যা করা, এটা কোন রাজনীতির ভিতর পরে না বরং এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। বিএনপি অবরোধের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে। তবে, জনসাধারণ বিএনপির অবরোধে আর ভয় না পেয়ে দূর পাল্লার গাড়িতে চলাচল করছে। এতে জনসাধারণের মধ্যে ধীরে ধীরে আতঙ্ক কমছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এদেশের মানুষ বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে চিনে। রাজনৈতিক দলের কাজ বিভিন্ন কর্মসূচি পালন করা। অবরোধের নামে আগুন দিয়ে বাস পোড়ানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকান্ড থেকে বিএনপিকে সরে আসতে হবে, তা না হলে ভবিষ্যতে জনগণের কাছে জবাব দিতে হবে।
মতবিনিময় সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat