ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রোববার মুক্তি পেল প্রাক্তন এই জুটির জনপ্রিয় সিনেমা ‘এক থা টাইগার’ এর তৃতীয় কিস্তি। আর প্রথম দিনেই স্ত্রীর সিনেমা দেখে অনুভুতি জানালেন অভিনেতা ভিকি কৌশল। 
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশন থেকে রোম্যান্সে ভরপুর সিনেমা ‘এক থা টাইগার’ দেখলেন ভিকি কৌশল। শুধু তাই নয় বড় পর্দায় স্ত্রী ক্যাটরিনা ও তার প্রাক্তন সালমানের যুগলবন্দি দেখে অনুভূতিও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাইগার থ্রি’ সিনেমার পোস্টার শেয়ার করে একটি পোস্ট দেন ভিকি। ক্যাপশনে অভিনেতা লেখেন, সত্যি বলতে ‘টাইগার থ্রি’ প্রকৃত অর্থেই ২০২৩-এর দীপাবলির উপহার। কী দুর্দান্ত লাগল, জোয়া, টাইগার ও আতিশকে। যশরাজের গোটা টিমকে অনেক শুভেচ্ছা। এমনভাবেই বরাবর স্ত্রীকে যোগ্য সঙ্গত দিয়ে এসেছেন ভিকি।
ক্যাটরিনার মতো এত বড় তারকাকে বিয়ে করে ভিকি যে আপ্লুত, সেটা একাধিকবার নিজেই জানিয়েছেন। অন্যদিকে ভিকিকে বেশ পছন্দ করেন সালমানও। যদিও ক্যাটরিনার আগের প্রেমিকদের সঙ্গে তেমন ভালো সম্পর্ক না থাকলেও ভিকিকে তার পছন্দ, ক্যাটরিনার সঙ্গে তার বিয়ের পর বিভিন্ন সময় নিজেই স্বীকার করেছেন বলিউডের এই ভাইজান।
তাই তাদের মধ্যে সম্পর্ক জটিল নয়, বরং বেশ সহজই রয়েছে ক্যাটরিনার বিয়ের পরও। বড় পর্দায় স্ত্রী ক্যাটরিনার সঙ্গে সালমানের যুগলবন্দি এব‌ং খলনায়ক ইমরান হাশমিকে যে ভীষণ পছন্দ হয়েছে তার, সে কথা নিজেই জানান ভিকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat