ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৪৫৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ নি¤œ আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে নিম্নআয়ের কার্ডধারী মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ। 
এর আওতায় প্রত্যেক কার্ডধারী দুইকেজি মশুর ডাল, দুইলিটার সয়াবিন তেল এবং পাঁচকেজি চাল পাচ্ছেন। মশুর ডাল প্রতিকেজি ৬০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা ও চাল প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রি করা হয়।
এই ব্যাপারে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ জানান, সদর উপজেলার নিম্নআয়ের ও সুবিধা বঞ্চিত কার্ডধারী মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পৌরসভায় চারহাজার নয়শ’ ৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ছয়শ’ ১৮ জন নিম্নআয়ের কার্ডধারী ব্যক্তির মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির এই পণ্য বিক্রি করা হচ্ছে।
তিনি জানান, পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্বর, কালভৈরব, কারখানাঘাট আনন্দবাজার ও শেরপুর ঈদগাহ মাঠে চারটি স্থানে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat