ব্রেকিং নিউজ :
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের ‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে আলিয়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৪৫৪৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার দেশ নিরপেক্ষ থাকবে এবং ওয়াশিংটন কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা একই বার্তা এখানে সব রাজনৈতিক দলকে দিয়েছি যে যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে (বাংলাদেশে) নিরপেক্ষ থাকবে।’
সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
হাস আরো বলেন, ‘আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সব পক্ষকে সহিংসতা রোধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনের পরিবেশকে আরও ভালো করতে সহায়তা করার জন্য পূর্ব শর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার চেষ্টা করছি।’
হাস ‘মার্কিন দূতাবাসের লোকদের বিরুদ্ধে পরিচালিত সহিংসত রাজনৈতিক বক্তব্য’ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন। 
হাস বৈঠককালে কাদেরের কাছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat