ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ৩৫৪৪৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ  আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা দেশের মানুষ হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।
আজ মঙ্গলবার দুপুরে শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে  রাজনৈতিক আন্দোলনের নামে অপকর্ম করে দেশকে ধ্বংস করতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।’
তিনি বলেন, বিএনপি-জামায়াত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত।এরা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী।এদের  মোকাবেলা করা দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের দায়িত্ব। 
নাছিম বলেন, বিএনপি-জামায়াতকে প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat