ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ৭৮৮৮১২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ-শেরপুর সড়কে  আজ আলুবোঝাই ট্রাক ও চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। 
সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। নিহতরা সকলেই পিকআপ এর যাত্রী। নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার ঘোষবের গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম (২২)। অপর দু’জন পিকআপ যাত্রী একই উপজেলার সন্ধ্যাকূড়া গ্রামের মৃত উসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, শেরপুর থেকে ঢাকাগামী চিনি বোঝাই একটি পিক আপের সাথে শেরপুরগামী আলু ভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থেলই পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম মারা যান। গুরুতর আহত অপর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ দু’জনের মৃত্যুর বিষয়টি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন। 
ওসি আরও জানান, সড়কে যানবাহন চলাচল ও আইন শৃক্সক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat