ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৫৬৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি। তাদের সংগ্রাম হলো মানুষকে হত্যা ও অর্থনীতিকে ধ্বংস করা।
আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, বিএনপি নেতা মঈন খান বলেছেন যে, তারা নাকি দেশের স্বাধীনতা ও  রক্ষার জন্য সংগ্রাম করছে। তাদের সংগ্রাম হলো মানুষকে হত্যা করা। দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এরা ১৭ কোটি মানুষের স্বার্থকে তাদের পকেটে বন্দী করতে চায়। আমাদের জাতীয় চরিত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ যা তারা ধ্বংস করতে চায়।
তিনি বলেন, আমাদের শহীদ মিনারের পবিত্রতা যারা নষ্ট করবে তাদের কিভাবে শিক্ষা দিতে হয় আওয়ামী লীগ তা জানে। এরাই দেশকে ধ্বংস করার জন্য প্রভুদের কাছে বারবার ধর্না  দিয়েছিল। এরা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। এরাই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। এরাই দেশে সামরিক শাসন সৃষ্টি করে গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করে আমাদের সংবিধানকে অপবিত্র করেছে। 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat