ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৫
  • ৬৭৬৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াতের উদ্দেশ্যই হচ্ছে এদেশের জনগণের ওপর অত্যাচার করে এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। 
আজ সোমবার মিরপুর পল্লবীর বাউনিয়াবাদ ঈদগা মাঠে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ পরশ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তারা এদেশের দুঃখী-দরিদ্র, বঞ্চিত মানুষদের আরও বঞ্চিত করেছে। বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে এটা তাদের বদলা। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যই হচ্ছে এদেশের জনগণের ওপর অত্যাচার করা ও বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।
তিনি বলেন, সে সময়ে অগণতান্ত্রিক মিলিটারি শাসকদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়েছিল, সেই মিলিটারি শাসকদের ছত্রছায়ায় যে দল গঠিত হয়েছিল, তারা এখন ভোটাধিকারের কথা বলে। ১৫ আগস্টে যখন নারী-শিশু হত্যা করা হয়েছিল, সে ব্যাপারে তাদের কি প্রতিক্রিয়া ছিল? 
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুলর সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, মহানগর উত্তর যুবলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 
মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন, ভারতের পণ্য বর্জনের ঘোষণা যারা দিয়েছে তারা যেন রোজার সময় চিনি, চিনির তৈরি মিষ্টি, গমসহ যা যা ভারত থেকে আমদানি করা হয়, বর্জনকারীরা যেন সেই পণ্য না খায়। তাদের পরিবারের সদস্যদের কাছে যত ভারতীয় শাড়ি কাপড় আছে সব কি তারা পুড়িয়ে দেবে? যেহেতু বিএনপির নেতারা দোকান থেকে গরম চাদর কিনে পুড়িয়েছে তখন যার ঘরে যত ভারতীয় শাড়ি গরম কাপড় ইত্যাদি আছে সবই তো তাদের পুড়িয়ে ফেলা উচিত তাই না?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat