ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ৫৬৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আজ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ২০২৪ মৌসুমের মধু আহরণ শুরু হয়েছে। 
আজ সোমবার দুপুর ৩ টায় বুড়িগোয়ালীনি ফরেস্ট সরকারি স্কুলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম  আতাউল হক দোলন।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা  ড. আবু নাসের মোহসীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী, শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ফরেস্ট অফিসার জামিউল হক, বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
এ অনুষ্ঠানে মৌয়াল ও মধু ব্যবসায়ীরা উপস্থিতি ছিলেন। 
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জে  ৯৫০ কুইন্টাল মধু ও ২৮৬ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথমদিন সোমবার ৬৪ জন মৌয়াল পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat