ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ৬৭৭৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। 
আজ বুধবার দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি আবার বড় বড় কথা বলে। তারা বলে নৌকা নাকি ডুবতে বসেছে, তাই আমরা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছি না। যারা নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মত ভয় পায়, কাঁপতে থাকে, যাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় তাদের যদি সাহস থাকে, তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের ধানের শীষ যদি এতই জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হোক। 
তিনি বলেন, গত ৭ জানুয়ারি দেশে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনপ্রিয়তা না থাকায় বিএনপি-জামায়াত অংশগ্রহণ করেনি। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দিবে না। স্থানীয় নির্বাচনে আমরা চাই জনপ্রিয় ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায় নির্বাচন সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। 
বিএনপির নেতা মঈন খানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদ বলেন, আপনার প্রতি আমার অনুরোধ যদি সাহস থাকে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে  জয়লাভ করে তারপর বড় বড় কথা বলুন। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে প্রমাণ করুন আপনাদের জনপ্রিয়তা আছে। নতুবা নির্বাচন থেকে পালিয়ে বড়  বড় কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হবেন না।
রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ বক্তব্য রাখেন। 
এর আগে সকালে বাহাউদ্দিন নাছিম বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা আওয়ামী লীগ কর্তৃক শাড়ী বিতরণ অনুষ্ঠানে এবং দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি কর্তৃক রাজধানীর আবুজর গিফারী কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat