ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ৩৪৫৪৩৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐকান্তিক প্রচেষ্টায় ভ্রাতৃপ্রতীম দুই দেশ কাতার ও বাংলাদেশের  মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে দু'দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, গতবছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু’বার কাতার সফরের মধ্যদিয়ে সেটি আরো বেগবান হয়েছে। শিল্পমন্ত্রী আজ রোববার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষ্যে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন ‘কাতার টিভি’র সাথে এক সাক্ষাতকারে এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফরের মধ্যদিয়ে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে।’  সাক্ষাতকারে তিনি বলেন, কাতারের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছে যে, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে কাতার ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। তাছাড়া, বাংলাদেশের বর্তমান সরকারের ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতির কারণে কাতার বাংলাদেশের এলএনজি ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহও দেখিয়েছে।  শিল্পের অন্যান্য খাতও তাদের (কাতার) জন্য উন্মুক্ত রয়েছে।  কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দু’দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
সাক্ষাৎকার গ্রহণ করেন কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ কাতার টিভির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat