ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ৩৩৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৬ সালে মুক্তি পায় শাহরুখ খানের ফ্যান সিনেমা। সিনেমাটি মুক্তির আগে প্রযোজক যশরাজ ফিল্মস ‘জাবরা ফ্যান’ গানটি প্রকাশ করে। কিন্তু মূল সিনেমায় রাখা হয়নি গানটি। যার কারণে হতাশ হয়েছিলেন আফরিন ফতিমা জায়দি নামের এক ভক্ত। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে 'জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে' অভিযোগ দেন আরফিন। সোমবার (২২ এপ্রিল) ভারতের সুপ্রিম কোর্ট এ মামলায় রায় দিয়েছে।
আরফিনের অভিযোগ ছিল, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এমনকি, সিনেমাতে গানটি না থাকায় তিনি এবং তার সন্তানরা সিনেমাটি দেখার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ২০১৭ সালে বিষয়টি নিয়ে জেলা স্তরে উপভোক্তা কমিশনে অভিযোগ করেন আরফিন। 
কিন্তু তার পর বিষয়টি রাজ্য স্তরে পৌঁছয়। পরে জাতীয় উপভোক্তা কমিশনের তরফে প্রযোজনা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়, আরফিনকে ১০ হাজার রুপি ক্ষতিপূরণ এবং আনুষঙ্গিক আইনি খরচ বাবদ আরও ৫ হাজার রুপি দেওয়ার জন্য।
পরে প্রযোজনা সংস্থার পক্ষে থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, সিনেমার প্রচারে তারা কখনোই উল্লেখ করেননি যে গানটি সিনেমায় রাখা হবে। সোমবার জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের রায় খারিজ করে আদেশ দেন বিচারপতি পিএস নরসিংহ ও অরবিন্দ কুমারের বেঞ্চ। 
‘ফ্যান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এক জন সুপারস্টার ও তার অনুরাগীর চরিত্রে দেখা গিয়েছিল বাদশাকে। নাকাশ আজিজের গাওয়া ‘জাবরা ফ্যান’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat