ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ৩৪৪৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ^কাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার চেন্নাই সুপার কিংসের  মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ দেশে ফিরে যাওয়াটা  চেন্নাইর  জন্য কস্টের  বলে মন্তব্য করেছেন  দলটির ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি।
চলতি আইপিএলের দারুন ছন্দে আছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। এরপর চেন্নাইয়ের হয়ে ৫ ম্যাচ খেলে, সবগুলোতেই উইকেট শিকার করেছেন ফিজ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৪ ওভার বল করে ২২৬ রানে ১১ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার। বোলিংয়ে তার গড় ২০ দশমিক ৫৪ ও  ইকোনোমি ৯ দশমিক ৪১।
জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় চেন্নাইয়ের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। কারন পহেলা মে পর্যন্ত মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে মুস্তাফিজ দল ছাড়লে চেন্নাই কষ্ট পাবে বলে জানিয়েছেন হাসি।
মুস্তাফিজের স্লোয়ার ডেলিভারির প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে হাসি বলেন, ‘সে (মুস্তাফিজ) দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করতে পারে। তার সেই ডেলিভারি খেলা ব্যাটারদের জন্য  খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। সে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আমরা খুব কষ্ট পাবো। কিন্তু তার দেশ তাকে ডাকা হয়েছে। যতোদিন সম্ভব আমরা তাকে রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তার  পারফরমেন্সে আমরা  খুশি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat