ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ২৩৩৪৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ ঢাকায় প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াইফাং শেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ২৭১ মিলিয়ন পিস মেটাল জিপার, নাইলন বা প্লাস্টিক জিপার, স্লাইডার, চেইন, জিপার পার্টস, টেপস, প্লাস্টিকের  বোতাম, বোতামের পার্টস, মোল্ড উৎপাদন করবে যেখানে ২০৬৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচনের জন্য এসবিএস জিপারকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি এসবিএস জিপার বাংলাদেশকে তাদের উৎপাদন এবং রপ্তানি শুরু করতে সার্বক্ষনিক সব ধরনের সেবা প্রদানের আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইস সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ  কোম্পানির প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেড বিশ্বের অন্যতম বৃহৎ জিপার উৎপাদনকারি প্রতিষ্ঠান এসবিএস জিপারের সহযোগী প্রতিষ্ঠান, বৈশ্বিক জিপার উৎপাদনে যাদের অবস্থান চীনে প্রথম এবং বিশ্বে দ্বিতীয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat