ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ২৩৪৩৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার একাধিক স্থানে মহান আল্লাহতালার সন্তুষ্টি লাগে তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর শহরের রামনগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মুসল্লিদের আয়োজনে বৃষ্টির প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় করা হয়েছে। একই সময় জেলার বীরগঞ্জ উপজেলা ঈদগা মাঠে স্থানীয়দের আয়োজনে বৃষ্টির প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় করা হয়।
গত কয়েকদিন ধরে জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন স্থানে মুসল্লিদের আয়োজনে মহান আল্লাহতালার সন্তুষ্টি লাভে বৃষ্টির প্রার্থনায় একাধিক ইসতিকার নামাজ আদায় করা হয়েছে।
তাপদাহ থেকে রক্ষা ও স্বস্তি পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করে এরই মধ্যে দিনাজপুর সদর উপজেলা, বীরগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, খানসামাসহ বিভিন্ন উপজেলায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ শনিবার  বেলা ১১টায় দিনাজপুর শহরের কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠে  ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এ নামাজে ইমামতি করেন কাঞ্চন কলোনী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ সোহরাব আনসারী।
দিনাজপুর গোর এ শহীদ  ঈদগা মাঠের ইমাম মাওলানা মোঃ শামসুল হক কাসেমী বলেছেন,  বৃষ্টি পৃথিবীবাসীর জন্য মহান আল্লাহর রহমত। বৃষ্টি হয় বলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। বৃষ্টি একদিকে মৃত জমিতে প্রাণ সঞ্চারিত করে শস্য উৎপাদনের উপযোগী করে তোলে, যা খেয়ে মানুষ ও জীবজন্তু বেঁচে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat