ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ২৩৪৩৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তীব্র গরম অব্যাহত থাকবে। রোববার দেশটির আহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
বর্তমানে দেশটির রাজধানী ম্যানিলায় রেকর্ড তাপমাত্রা বজায় রয়েছে।  
এ প্রেক্ষিতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কেবল মেট্রো ম্যানিলায় নয়, দেশের সর্বত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই তাপদাহ অব্যাহত থাকবে।
এতে আরো বলা হয়, আজকের পরিমাপ করা তাপমাত্রার চেয়ে তা আরো বাড়তে পারে।
গত কয়েকদিন ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র তাপদাহ চলছে। এর ফলে স্কুলে ক্লাশসমূহ বন্ধ এবং কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
ফিলিপাইনে তাপ থেকে রক্ষা পেতে বহু লোক শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলগুলোতে ভিড় করছে। আবার কেউ কেউ সুইমিং পুলে সময় কাটাচ্ছে।
ম্যানিলার কাছে ক্যাভিটি প্রদেশে ন্যান্সি বাউটিস্তার(৬৫) রিসোর্ট রয়েছে। তিনি বলছেন, আমার অভিজ্ঞতায় এটি সবচেয়ে তীব্র গরমের মাস। আমাদের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পরিবার গরম থেকে রেহাই পেতে সুইমিং পুলে সময়  কাটাচ্ছে।
ম্যানিলায় শনিবার ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে অনুভূত তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস ডিগ্রী।
উল্লেখ্য, মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস বছরের সবচেয়ে উত্তপ্ত মাস। তবে এ বছর এল নিনোর প্রভাবে আবহাওয়া পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat