ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৪৫৪৩৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরায়েলি প্রতিরোধকারী দলের মধ্যে বুধবার সহিংস সংঘর্ষ শুরু হয়। একটি মার্কিন গণমাধ্যমের লাইভ ভিডিওতে এ চিত্র দেখা গেছে। খবর রয়টার্সের।
ইউসিএলএর শিক্ষার্থীদের পত্রিকা ডেইলি ব্রুইন বলেছে, ইসরায়েলের সমর্থকরা ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা করছিল।
লস এঞ্জেলেস ডেপুটি মেয়র অব কমিউনিকেশনস জ্যাচ সিডল সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জিন ব্লক পুলিশের শরণাপন্ন হন। এ সময় পুলিশ তার আহ্বানে সাড়া দেয়।
২০২০ সালের বর্ণবাদ বিরোধী বিক্ষোভের পর থেকে যুক্তরাষ্ট্রে গাজা নিয়ে সবচেয়ে বড় সক্রিয় ছাত্র আন্দোলন এটি।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের রক্ষা করতে বাকি শিক্ষার্থীরা অস্থায়ী ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ প্ল্যাকার্ড বা ছাতা ধরে রেখেছে।
মঙ্গলবারের শেষের দিকে নিউইয়র্ক সিটি পুলিশ কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি একাডেমিক ভবনে আটকে থাকা কয়েক ডজন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এই ক্যাম্পাসে দুই সপ্তাহ ধরে একটি অস্থায়ী বিক্ষোভ ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা হয়। সেটিও শেষ পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে জোর পূর্বক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat